জেনে নিন কোন ৪ রাশির জাতকরা শক্তিশালী
যে ৪ রাশির জাতকেরা সবচেয়ে বেশি শক্তিশালী
মোট ১২টি রাশি রয়েছে। এর মধ্যে ৪টি রাশি প্রকৃতির ৪টি শক্তির প্রতীক। আগুন, পানি, বাতাস এবং মাটি। সেজন্য এ রাশির জাতকরা নিয়ন্ত্রণ ক্ষমতা বেশি হয়।
[caption id="" align="alignright" width="299"]
এই ৪ রাশির জাতকেরা যৌনতায় সবচেয়ে বেশি শক্তিশালী[/caption]১) মেষ রাশি : এ রাশির জাতকরা শক্তিতে ভরপুর হয়। তারা থামতে জানেন না। তাই যদি কোনও ব্যক্তির সান্নিধ্যে তারা বিরক্ত হন। তবে তাকে এড়াতেও দেরি করেন না। অন্যের ওপর ভরসা না করে নিজের কাজ নিজে করাই পছন্দ করেন। তারা লক্ষ্য পৌঁছানোর জন্য প্রায় সব কিছু করতে পারেন।
২) বৃশ্চিক রাশি : এ রাশির জাতকরা একাধারে বিশ্বস্ত এবং বিশ্বাসঘাতক হন। তবে ঘাবড়ে যাবেন না। তারা তাদের কাছেই বিশ্বস্ত, যারা তাদের সঙ্গে বিশ্বস্ত থাকেন। কিন্তু যদি কেউ তাদের চটিয়ে দেন তবে মানসিকভাবে এরা প্রয়োজনে ভীষণ প্রতিহিংসা পরায়ণ হতে পারেন। তাদের সব থেকে বড় ক্ষমতা হলো তারা ভবিষ্যতের এমন জিনিস আন্দাজ করতে পারেন, যা অন্য কারও পক্ষে আন্দাজ করা মুশকিল।
৩) কুম্ভ রাশি : রাগ হোক বা খুশি, আপনি এই রাশির জাতকদের দেখলে আন্দাজ করতে পারবেন না। নিজেদের আবেগকে তারা নিয়ন্ত্রণ করতে সিদ্ধহস্ত। তাদের জানার ইচ্ছা খুব বেশি থাকে। এ রাশির জাতকরা খুবই বুদ্ধি ধরেন। তারা একই সঙ্গে আত্মবিশ্বাসী এবং জেদি।
৪) মকর রাশি : এরা অত্যন্ত গুণী হন। এটা তাদের আত্মনিয়ন্ত্রণ থেকেই আসে। এই রাশির জাতকেরা অন্য যে কোনও রাশির তুলনায় অনেক স্পষ্টভাবে ভাবতে পারেন। যে কোনও ব্যাপারকে তলিয়ে দেখতে পারেন। বহু বিষয়ে গুণ থাকার জন্য তারা লক্ষ্যে পৌঁছে যান তাড়াতাড়ি। এজন্য তাদের আত্মবিশ্বাস শক্তিও বেশি।
Comments
Post a Comment