যদি কেউ অনিচ্ছাকৃতভাবে পানাহার করে, ভুলে খাওয়া দাওয়া করে তার সিয়াম ভাঙ্গবে না। আর রমযান মাসের প্রথম দিকে ভুলটা অনেকেই করে ফেলে, লোকজন অনেক সময় ভুল করে পানি খেয়ে ফেলে আবার খাবারও খেয়ে ফেলে।
আমরা আজকাল মজার ছলে, কাউকে পচানোর জন্য, ছোট করার জন্য, হাসানোর জন্য অনেক কথা বলে থাকি যা উক্ত ব্যক্তির মনে কষ্ট পৌছাতে পারে, যা কঠিন গুনাহের কাজ। ঐ ব্যক্তি যদি মাফ না করেন তাহলে আল্লাহ ও তাকে মাফ করবেন না। এবং দুনিয়ার এই হাসি ঠাট্টা রসিকতার জন্য কঠিন শাস্তি পেতে হবে।