৯ লক্ষ ফেসবুক প্রোফাইল বন্ধ হচ্ছে বাংলাদেশে
ভুয়া ফেসবুক আইডি’র সন্ধানে নেমেছে ফেসবুক কর্তৃপক্ষ। বাংলাদেশের লাখ লাখ আইডি ভুয়া অভিযোগে বন্ধ করে দিচ্ছে ফেসবুক। তবে, এর উল্লেখযোগ্য একটা অংশ ভুয়া না হলেও ফেসবুকের কর্তন নীতির আওতায় পড়েছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সূত্র জানায়, বাংলাদেশে ফেসবুক অ্যাকাউন্টের সংখ্যা প্রায় তিন কোটি। ফেসবুক ভুয়া আইডি বন্ধ করার সম্ভাব্য যে ৩ শতাংশ হারের কথা বলেছে তাতে ৯ লাখ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার কথা।