Posts

Showing posts with the label প্রতিবেশী

ইসলামের আলোকে প্রতিবেশীর অধিকার ও তাদের সাথে সদ্ব্যবহার করার গুরুত্ব

Image
পুঁজিবাদী আদর্শ যেখানে একজন ব্যক্তিকে কেবল তার নিজের স্বার্থ নিয়ে ভাবতে উৎসাহিত করে, ‘নিজে বাঁচলে বাপের নাম’ এমন কন্সেপ সরবরাহ করে সেখানে ইসলামী আদর্শ একজন মুসলমানকে দীক্ষা দেয় ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ এমন শিক্ষায়। তাইতো ইসলাম কখনো ব্যক্তিস্বার্থ চরিতার্থকে জীবনের লক্ষ্য হিসেবে চিহ্নিত করে না, বরং নিজের বাইরেও আশেপাশের অন্যান্য মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনকেই জীবনের পাথেয় হিসেবে তুলে ধরে। আমরা আজ যে সমাজ ব্যবস্থায় অভ্যস্ত তাতে আমাদের অনুভূতিগুলোও দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে। মানুষকে অবিশ্বাস আর সন্দেহের দৃষ্টিতে দেখাই যেন আজকাল কার যুগের সবার চিন্তাধারার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। আজকের সমাজের দিকে দৃষ্টি দিলে আমরা দেখতে পাই ব্যক্তি তার নিজেকে, তার পরিবারকে নিয়ে এতটাই ব্যস্ত যে তার প্রতিবেশীর দিকে নজর দেওয়ার কোন খেয়াল তার হয় না। এ বিষয়ে আমাদের মাঝে চরম অবহেলা পরিলক্ষিত হয়। বিশেষ করে শহরের মানুষের মাঝে একই বিল্ডিংয়ের এক ফ্লাটের মানুষ জানে না পাশের ফ্লাটের মানুষের খবর। ইট পাথরের দালানে থাকা আমরাও যেন অনুভূতিহীন কলের পুতুল। পাশের দরজার প্রতিবে...

কুরআন ও সহীহ হাদীসের আলোকে প্রতিবেশীর হক

Image
প্রতিবেশীর হক বা অধিকার সম্পর্কে সজাগ হওয়া অত্যন্ত জরুরী। ইসলাম প্রতিবেশীর হককে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। কিন্তু অধিকাংশ মানুষই বর্তমানে প্রতিবেশীর হক ও অধিকার সম্পর্কে বে-খবর। প্রতিবেশীর হক সম্পর্কে আমাদের উদাসীনতার উপলব্ধি থেকে মানুষকে এ বিষয়ে সচেতন ও সজাগ করার প্রয়োজনীয়তা অনুভব করি। তাই প্রতিবেশীর হক, প্রতিবেশী কারা, প্রতিবেশীদের বিষয়ে ইসলাম কি বলে,ইত্যাদি বিষয়গুলো নিয়ে এ প্রবন্ধে আলোচনা করা হয়েছে। আশা করি প্রবন্ধটি পড়ে একজন পাঠক উপকৃত হবেন এবং প্রতিবেশীর হক ও অধিকার সম্পর্কে জানতে পারবেন।