প্রতিবন্ধী শিশুরা কি - জানতে হবে, জানাতে হবে, হতে হবে সচেতন ?
অনেক দিন হতে এই বিষয়ে একটা লিখা লিখার জন্য মনে মনে তাগিদ অনুভব করছি। তাই পড়াশুনা করছিলাম এই বিষয় নিয়ে। তারই ফলশ্রুতিতে এই লিখা। পড়বেন এবং সচেতন হবেন এবং অপরকে সচেতন করবেন এই আমার কাম্য। প্রতিবছর ৩ ডিসেম্বরকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। [caption id="" align="alignright" width="300"] প্রতিবন্ধী শিশুরা কি -- জানতে হবে, জানাতে হবে, হতে হবে সচেতন ?[/caption] শিশুর স্বাভাবিক বেড়ে উঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে নাকি তা খেয়াল করা বাবা-মায়ের জরুরি দায়িত্ব। এখানে প্রতিবন্ধী শিশুদের কথাই বলা হচ্ছে। যে সকল শিশুর প্রতিবন্ধী হয়ে গড়ে ওঠার সম্ভাবনা থাকে তা আগে থেকেই বোঝা গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। সাধারণত অভিভাবকেরা এ ধরনের সমস্যা বুঝতে অনেক বেশি সময় নিয়ে ফেলেন। এখানে বিশেষজ্ঞরা বলছেন, কিভাবে প্রতিবন্ধী হয়ে ওঠার লক্ষগুলো আগে থেকেই চিহ্নিত করা যায়। আর আপনাদের করণীয় প্রসঙ্গেও দিয়েছেন পরামর্শ। ১. শিশুর বেড়ে ওঠার প্রতিটি মুহূর্ত মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। স্বাভাবিক বিকাশের ধীর গতি প্রতিবন্ধী...