প্রাকৃতিক উপায়ে সহজেই ঘরে বসে চোখের নিচে কালো দাগ দূর করুন

চোখের নিচের কালো দাগ দূর করার উপায়


চোখের সৌন্দর্য মুখের ওপর বিরাট একটা প্রভাব ফেলে। তাই তো অনেকে সৌন্দর্যের বর্ণনায় চোখের সৌন্দর্যকেই টেনে আনেন সবার আগে। কিন্তু সেই সুন্দর দুটি চোখের নিচে যদি দেখা যায় কালো দাগ বা আন্ডার আই ডার্ক সার্কেল তাহলে পুরো সৌন্দর্যেই ভাটা পড়ে যায়।


চোখের নিচে কালো দাগের সমস্যা কমবেশি অনেকেরই রয়েছে। একটু বাড়তি যত্ন এবং সাবধানতা এই সমস্যার সমাধান করতে পারে খুব সহজেই। চোখ অনেক স্পর্শকাতর একটি জায়গা। তাই প্রাকৃতিক উপায়ে চোখের পরিচর্যা করলে এই দাগ দূর হওয়ার পাশাপাশি এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও থাকবে না এবং চোখের চারপাশ হবে আরো উজ্জ্বল ও প্রাণবন্ত।


চোখের নিচে কালো দাগ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। চোখের নিচে কালো দাগ বা আন্ডার আই ডার্ল সার্কেল আজকাল তরুণ-তরুণী এমনকি অনেক মধ্যবয়স্ক নারী-পুরুষের মুখের সৌন্দর্যের ব্যাঘাত সৃষ্টি করছে। পুরো মুখটি অসম্ভব সুন্দর অথচ চোখের নিচে কালো দাগ অনেকেই এটা মানতে পারেন না। ছুটে যান কোন ত্বক বিশেষজ্ঞ বা বিউটিশিয়ানের কাছে। এই চোখের নিচে কালো দাগ দূর করতে কত কিছুই না করলেন। একটু কমলেও আবার আগের মতো হয়ে যায়। তাহলে উপায়? আপনার ডক্টরই জানাবে চোখের নিচে কালো দাগ দূর করার উপায়।




[caption id="" align="alignright" width="246"]প্রাকৃতিক উপায়ে সহজেই ঘরে বসে চোখের নিচে কালো দাগ দূর করুন চোখের নিচে কালো দাগ দূর করার উপায়[/caption]

চোখের নিচে কালো দাগের কারণ
 জন্মগত
 নিদ্রাহীনতা
 অ্যালার্জি
 ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
 রক্তস্বল্পতা
 গর্ভাবস্থা বা ঋতুচক্রের সময়
 বয়সের প্রভাব
 অনেক সময় যকৃতের সমস্যা


চোখের নিচে কালো দাগ দূর করতে যা করবেন

১ঃ পরিমিত ঘুমানোর অভ্যাস। অন্তত সাত-আট ঘণ্টা ঘুমাতে হবে।

২ঃ ঘুমের ব্যাঘাত ঘটায় এমন ওষুধ পরিহার করতে হবে।

৩ঃ পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। তবে রাতে ঘুমানোর আগে বেশি পানি খাওয়া অনুচিত।

৪ঃ চোখ কচলানো একেবারে বাদ দিন। চোখে ঠান্ডা সেঁক দিতে পারেন।

৫ঃ মাথার নিচে অতিরিক্ত বালিশ ব্যবহার করতে পারেন। এটি অনেক সময় চোখের ফোলাভাব কমাতে সাহায্য করে।

৬ঃ প্রচুর সবুজ মৌসুমি শাকসবজি আর ফলমূল খান।

৭ঃ ধূমপান থেকে বিরত থাকুন।

৮ঃ দুশ্চিন্তা আর মানসিক চাপ থেকে দূরে থাকুন।

৯ঃ রোদে বাইরে বের হলে রোদচশমা ব্যবহার করতে পারেন।

ঘরে বসে সহজেই আপনি প্রাকৃতিক উপায়ে চোখের নিচে কালো দাগ দূর করতে পারেন।

∗ পাতলা করে কাটা শসা চোখে দিয়ে ১০ থেকে ১৫ মিনিট চোখ বন্ধ রাখুন।
* ব্যবহূত টি ব্যাগ ফ্রিজে রেখে সকালে ১০ থেকে ১৫ মিনিট চোখে রাখুন।
* পাতলা করে কাটা আলুর টুকরা ফ্রিজে রেখে চোখে রাখুন।
* আলু ও শসা সমপরিমাণে মিশিয়ে চোখের চারপাশে ক্রিম হিসেবে লাগাতে পারেন।
* টমেটোর রস অনেক ক্ষেত্রে উপকারী।

কখন চিকিৎসকে দেখানো জরুরি

চোখের কালো দাগ এবং ফোলা যদি সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এবং দৃষ্টিতে ব্যাঘাত ঘটে, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। অযথা বাজারের বাহারি ক্রিমে আকৃষ্ট হবেন না। এতে উল্টো হিতে বিপরীত হতে পারে।
নিয়মিত নিজের যত্ন নিন, হাসিখুশি থাকুন।

প্রাকৃতিক উপায়ে সহজেই ঘরে বসে চোখের নিচে কালো দাগ দূর করুন

Comments

Popular posts from this blog

কুরআন ও সহীহ হাদীসের আলোকে প্রতিবেশীর হক

বাচ্চাদের কেনো ভাতের মাড় খাওয়াবেন জেনে নিন!

মাসিক বেদনা দূর করতে আদার ব্যবহার