গোল মরিচের চা

গোল মরিচের চা খেলে কত উপকার মেলে।


কালো গোলমরিচের চা খেয়েছেন কখনো? জানেন কি, এর রয়েছে অনেক স্বাস্থ্যগুণ?


কালো গোলমরিচের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিইনফ্লামেটোরি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। প্রাচীনকাল থেকেই গোলমরিচ বিভিন্ন চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে।


গোলমরিচের চা অনেক স্বাস্থ্য সমস্যার সমাধান করে। এর মধ্যে থাকা উপাদান পাইপিরিন ব্যথা ও প্রদাহ কমাতে কাজ করে।


এই চা তৈরিতে গোলমরিচের গুঁড়া করে চা তৈরি করুন এবং গরম গরম পান করুন। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।


১. ঠান্ডা ও কফ:


গোলমরিচের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে ঠান্ডা ও কফের সঙ্গে লড়াই করে। গোলমরিচের চায়ের ঝাঁজালো ও উষ্ণ স্বাদ নাক বন্ধ হওয়া কমায়, গলার প্রদাহ কমায়। চায়ের মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়া ছিটিয়ে খেতে পারেন।


২. গলা ব্যথা:


গলা ব্যথা করছে? চায়ের মধ্যে সামান্য গোলমরিচ মিশিয়ে পান করুন। এটি গলা ব্যথা কমতে কাজে দেবে। দিনে দুই থেকে তিনবার এটি পান করুন।


৩. সাইনাসের চাপ কমায়:


সাইনাসের সমস্যা হলে নাক বন্ধের সমস্যা দেখা যায়। গোলমরিচের চা এ সমস্যা কমাতে কাজ করে।


৪. বিষণ্ণতারোধী:


বিশেষজ্ঞরা বলেন, গোলমরিচের চা বিষণ্ণতা কমাতেও কাজ করে। তাই বিষণ্ণ লাগলে এটি খেতে পারেন।


৫. ক্যানসার প্রতিরোধ করে:


গোলমরিচ বিভিন্ন ক্যানসার প্রতিরোধে কাজ করে। এটি ক্যানসারের কোষ বৃদ্ধি কমায়।



গোল মরিচের চা

Comments

Popular posts from this blog

কুরআন ও সহীহ হাদীসের আলোকে প্রতিবেশীর হক

বাচ্চাদের কেনো ভাতের মাড় খাওয়াবেন জেনে নিন!

১৮.৯ ইঞ্চির এই লিঙ্গ নিয়ে নীলছবিতে বিশ্বের সব থেকে বড় পুরুষাঙ্গের অধিকারী