আলিঙ্গন বা চুম্বন বেঁচে থাকার জন্য একান্ত জরুরি

আলিঙ্গন যে সামাজিক সম্পর্কের ক্ষেত্রেও বিপুল পরিমাণে কার্যকর একটি ক্রিয়া, সে কথা এই মুহূর্তে স্বীকার করছেন অর্ধেক ভূগোলের মানুষ। ইউরোপ ও মার্কিন দেশে এই মুহূর্তে দারুণ জনপ্রিয় ‘কাড্‌ল ক্লাব’। নিরাপত্তাহীনতা, আত্মবিশ্বাসে ঘাটতি, সম্পর্কে শীতলতা ইত্যাদি সমস্যা নিয়ে মানুষ হাজির হন এই সব ক্লাবে। এখানে একান্ত অপরিচিত ব্যক্তিরাও আলিঙ্গনের মাধ্যমে পরস্পরের কাছাকাছি আসেন। মনের ভিতরে জমতে থাকা মেঘগুলোকে বের করে দিতে পারেন সামান্য কিছু কসরতের মাধ্যমে। কেবল প্রেমবঞ্চিত মানুষই নন, এই ক্লাবে সামিল হয়েছেন বহু সংসারী নারী-পুরুষ। একাকীত্ব মেটানোর প্রয়োজন এক ছাদের নীচে সমবেত করে চলেছে অসংখ্য মানুষকে।




[caption id="" align="alignright" width="365"]আলিঙ্গন বা চুম্বন বেঁচে থাকার জন্য একান্ত জরুরি আলিঙ্গন বা চুম্বন বেঁচে থাকার জন্য একান্ত জরুরি[/caption]

কেবল কাডল ক্লাব নয়, ইউরোপ আর আমেরিকার বিভিন্ন দেশে এই মুহূর্তে দারুণ জনপ্রিয় কাডল ওয়ার্কশপ ও কাডল পার্টি। কীভাবে জড়িয়ে ধরতে হবে, কখন আলিঙ্গন করতে হবে, আলিঙ্গনের পরবর্তী ক্রিয়াগুলি কী, এই সব বিষয়ের চর্চাই এই ক্লাব, পার্টি বা ওয়ার্কশপের উপজীব্য। বিনামূল্যে নয়, রীতিমতো অর্থের বিনিময়ে মানুষ ‘কাড্‌ল’ বা ‘হাগ’-এর শিক্ষা নিতে সামিল হচ্ছেন এই সব কর্মকাণ্ডে।


একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে, লন্ডেনের একটি কাডল ক্লাব আয়োজিত কর্মশালায় অংশ নিতে মাথাপিছু ২৪ পাউন্ড প্রদান করতে হয়। কেবল কাড্‌ল বা হাগ নয়, এখানে চুম্বনের প্রশিক্ষণও দেওয়া হয়। আলিঙ্গন বা চুম্বন কেবল যৌনক্রিয়ার অনুষঙ্গ নয়, এ কথা এই ক্লাবের কর্মকর্তারা স্পষ্টই জানান। আবসাদকে কাটাতে চুম্বনের চাইতে ভাল দাওয়াই আর হতে পারে না, এমনই মত তাঁদের।



আলিঙ্গন বা চুম্বন বেঁচে থাকার জন্য একান্ত জরুরি

Comments

Popular posts from this blog

কুরআন ও সহীহ হাদীসের আলোকে প্রতিবেশীর হক

বাচ্চাদের কেনো ভাতের মাড় খাওয়াবেন জেনে নিন!

মাসিক বেদনা দূর করতে আদার ব্যবহার