রাতে এই বিল্ডিংয়ের সামনে ঘুরে বেড়ায় সেই কঙ্কালগুলি

ভারতের ঐতিহাসিক শহর হায়দরাবাদ বহু ঐতিহাসিক নিদর্শন দেখতে পাওয়া যায় এই শহরে৷ এখানে ইতিহারের বহু তথ্য রয়ে গিয়েছে অজানা৷ আর ইতিহাসকে অন্য কী নামে জানি আমরা? ভূত!

রাতে এই বিল্ডিংয়ের সামনে ঘুরে বেড়ায় সেই কঙ্কালগুলিযেখানে রয়েছে অজানা ইতিহাসের সমাহার, অচেনা রহস্য, সেখানে অশরীরীর দেখা না মেলা যেন অবাক করা ব্যাপার৷ এমনই জীবন ও মৃত্যুর মধ্যবর্তী একটি সেতু হল হায়দরাবাদের খয়রতাবাদ সায়েন্স কলেজ৷ হায়দরাবাদের প্রাচীন তারাপুরী বিল্ডিং আজ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে৷ কিন্তু একসময় সেখানেই ছাত্রদের নিয়মিত যাতাযাত ছিল৷ কারণ সেই বিল্ডিংয়েই কলেজ ছিল৷


বিজ্ঞানের ক্লাস চলত ৷ ছিল ল্যাবরেটরিও৷ খয়রতাবাদ ব্রিজের পাশে অবস্থিত এই কলেজ আজ বহুকাল হল বন্ধ হয়ে গিয়েছে৷ এখন আর সেখানে কেউ আসে না৷ লেখাপড়ার প্রয়োজন না মেতে ছাত্রদেরও দেখা মেলে না কলেজের ক্লাসরোম কিংবা ল্যাবে৷


শোনা যায়- তারাপুরী বিল্ডিংয়ে ক্লাস বন্ধ হয়ে যাওয়ার পরও ল্যাবগুলি আগেরমতোই থেকে গিয়েছিল৷ থেকে গিয়েছিল বায়োলজি ল্যাবের কঙ্কালগুলিও৷ সেগুলিকে সেখান থেকে সরিয়ে ফেলার কোনও ব্যবস্থাও করা হয়নি৷ সৎকারও করা হয়নি সেই কঙ্কালগুলির৷


এটাই কী তবে অশরীরীর উৎপাতের মূল কারণ?


শোনা যায় আজও রাতের বেলায় তারাপুরী বিল্ডিংয়ের সামনে ঘুরে বেড়ায় সেই কঙ্কালগুলি৷ প্রথমটায় সবকিছুকেই ঠাট্টা মনে করা হয়েছিল৷ কিন্তু পড়ে ভূতের আতঙ্কে ওই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ করে দেয় স্থানীয় লোকজন৷ তাদের দাবি কঙ্কালের দেখা মেলে ওই পথ দিয়ে গেলে৷ শোনা যায় অদ্ভুত সব আওয়াজ৷


এমন কথা রটতে থাকলে সরকারের পক্ষ থেকে ওই বিল্ডিংয়ে নজরদারির জন্য একজন পাহারাদার নিয়োগ করা হয়৷ এরপর বেশকিছুদিন সব ঠিকই ছিল৷ কিন্তু অসরিরীরা তাদের অস্তিত্ব আবারও প্রমাণ করল৷ কয়েকদিন পর পাহারাদার আচমকাই মারা যান৷ সবচেয়ে অবাক করা ব্যাপার কী জানেন? সেই পাহারাদারের মৃত্যুর কারণ চিকিৎসকরা বলতে পারেননি৷



রাতে এই বিল্ডিংয়ের সামনে ঘুরে বেড়ায় সেই কঙ্কালগুলি

Comments

Popular posts from this blog

কুরআন ও সহীহ হাদীসের আলোকে প্রতিবেশীর হক

বাচ্চাদের কেনো ভাতের মাড় খাওয়াবেন জেনে নিন!

১৮.৯ ইঞ্চির এই লিঙ্গ নিয়ে নীলছবিতে বিশ্বের সব থেকে বড় পুরুষাঙ্গের অধিকারী